
টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। রোববার (১১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের তারোটিয়া ভাতকুড়া হাই প্রেসার সিএনজি পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার চকগোড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ রুকনুজ্জামান (২২) ও একই থানার ভালাইন গ্রামের রইছ আকন্দের ছেলে মোঃ জুয়েল আকন্দ (২৮)কে ১০ কেজি গাঁজা ২টি মোবাইল এবং নগদ ৭ হাজার টাকা সহ হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল সদর থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছে। আসামীদের বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ