
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামচন্দ্রদী ব্রীজ এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১১ বুধবার (১১ মে) সকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলে, কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণপুর এলাকার আকরাম হোসেন(২৩) ও একই এলাকার আল আমিন হোসেন(২২)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আসছিল। এসব মাদক প্রাইভেটকারযোগে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান