
এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজীত উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ৯মে২০২২ বেলা দশটা উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্মার্ট কার্ড হাতে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক।
তাছাড়া বিশেষ অতিথি জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, সহ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নিতপুর ইউনিয়নে ১০, ১১, ১২ মে তিনটি কেন্দ্রে, তেতুলিয়া ইউনিয়নে, ১৩, ১৪, ১৫ মে তিনটি কেন্দ্রে, ছাওড় ইউনিয়নে ১৬, ১৭, ১৮ মে তিনটি কেন্দ্রে, গাঙ্গুরিয়া ইউনিয়নে ১৯, ২০, ২১ মে চারটি কেন্দ্রে, ঘাটনগর ইউনিয়নে ২২, ২৩, ২৪ মে তিনটি কেন্দ্রে ও মশিদপুর ইউনিয়নে ২৫, ২৬, ২৭ মে তিনটি নির্ধারিত কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা