
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: আগামীকাল শুক্রবার (৬ মে) সকাল ১১টায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন করবেন।
তিনি সড়ক পথে সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসবেন। স্বরাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর দহগ্রাম পরিদর্শন শেষে তিনি দহগ্রাম দিয়ে ভারতে ফিরে যাবেন বলে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
তবে বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১টার দিকে এ ব্যাপারে লালমনিরহাট ডিএসবির ওসি রাশেউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোন ম্যাসেজ পাওয়া যায়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য