
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ২০ই এপ্রিল ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানার পৌরসভার জহুরুল নগর মদিনা মসজিদ এর পূর্ব পার্শ্বে সামিউল স্টোরের সামনে আধা পাকা রাস্তার ওপর হইতে ১০০, পিচ ইয়াবা ট্যাবলেটসহ গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার চৌমহন গ্রামের শহিদুল আলী গ্রামের মোঃ আকাশ মাহমুদ ওরফে খোকন(২৩),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ