
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজ হলরুমে, বগুড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে হামলা, মামলা, কারা-নির্যাতিত অস্বচ্ছল নেতাকর্মী ও দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এমপির ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের ক্লান্তিলগ্নে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে দেশ প্রেমিক, ধর্মভীরু মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল, কিন্তু তাকে বেশীদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে। বিএনপি ১৫ বছর যাবত সরকারে বাহিরে আছে, শত জুলুম নির্যাতন ভোগ করে তার পরেও আপনারা যে এখনো বিএনপির সাথে আছেন সে জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো মিথ্যা মামলায় জর্জরিত।
সেদিন আর বেশী দূরে নয়, এই অবৈধ আওয়ামী সরকারের পতন ঘন্টা শুরু হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ হামিদুল হক হিরু। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান শাকিল, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য শামিম রেজা শামীম।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ নাজমা আখতার, সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবিএম মিলন,শেখেরকোলা ইউপি চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম মৃধা রশিদ, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান,শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছামসুল হক, হাসান জাহিদ হেলাল,আল আমিন পেস্তা, নুরুল ইসলাম খাদেম,শফিকুল ইসলাম শফিক,শহিদুল ইসলাম স্বপন, এ্যাডঃ কামাল হোসেন, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, বিএনপি নেত্রী মোছাঃ হাজেরা বেগম,শিউলী বেগম,মীর শাহিব পিলাব,ছাত্রনেতা সরকার সিফাত,এনামুল হক নাসিম সহ সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে এমপির নিজস্ব তহবিল থেকে ১ হাজার অস্বচ্ছল নেতাকর্মী ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল