
রাবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাসসমূহ আগামী ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া অফিসসমূহ বন্ধ থাকবে ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত । বুধবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আবাসিক হলসমূহের ছুটির বিষয়ে বলা হয়, ২৭ এপ্রিল (বুধবার) দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে হবে। পরবর্তীতে হলসমূহ ৮ মে সকাল ১০টায় পুনরায় খুলে দেয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন