
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রমজান উপলক্ষে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা অডিটোরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়। সহযোগীতায় ছিলো যমুনা ব্যাংক লিমিটেড।
সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক বেলাল হোসেন, বেলকন গ্রæপের জেনারেল ম্যানেজার আবু ওয়াহিদ হোসেন আলাল এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন। পরে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ৩৩৪ জনের প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ