
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাহাবুল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়েছে মাহাবুলের সহযোগী শাহিন রেজা নামের আরেক মাদক ব্যবসায়ী। জানা গেছে, গতকাল শনিবার বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই টিপু সুলতান, এএসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার সর্বজননীন দূর্গা মন্দিরের সামনে পাকা রাস্তার উপর।
এসময় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাহাবুল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ ও শাহিন রেজা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাহাবুল হক দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের কালিদাসপুর পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। এ অভিযানের সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাহাবুল হকের সহযোগী দর্শনা কেরুজ এসপি কোয়ার্টারের বাসিন্দা নুরু মিয়ার ছেলে শাহিন রেজা(৩৫) ইক্ষু সংগ্রহ শাখার ক্রয় করনিক।
সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহাবুল হক জানান দর্শনা কেরু এ্যান্ড কোং চাকুরিজীবী শাহিন রেজা দীর্ঘদিন কেরুর কোয়ার্টারে এই মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার সর্বজননীন দূর্গা মন্দিরের সামনে পাকা রাস্তার উপর।
এসময় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাহাবুল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং অভিযান কালে গ্রেফতারকৃত আসামীর এক সহযোগী পালিয়ে যায়। উক্ত ঘটনায় দর্শনা থানায় মাদক উদ্ধার সহ একজনকে গ্রেফতার ও আরও একজনকে পালাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য