হোম » সারাদেশ » সিরাজগঞ্জে দুটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন হাবিবে মিল্লাত এমপি

সিরাজগঞ্জে দুটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন হাবিবে মিল্লাত এমপি

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বর্ণি ও হাট বয়রা চরে মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুযোর্গ ব্যবস্থাপনার অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার (০১ এপ্রিল) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোল ইউনিয়নের বর্ণি চর ও হাট বয়রা চরের দুইটি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে দুইটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এ সময় অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে শহর। এরই ধারাবাহিকতায় আজ কাওয়াকোল ইউনিয়নের চরে প্রায় পোনে ৫ কোটি টাকা ব্যায়ে দুইটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করা হলো। এখানে বন্যার সময় প্রায় ৫শ’ মানুষ বসবাস করতে পারবে।

৮নং কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমানের আয়োজনে ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম ভুইয়া, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!