
সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মঙ্গলবার ২২ মার্চ পল্লী বিদ্যুৎ খুটি অপসারণ কাজের সময় রমজান আলী (১৮) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মান্নান আলী (১৯) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
রমজান ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী এলাকা আব্দুল হকের ছেলে। এদিন বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মতে জানা গেছে ঘটনার দিন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কং এর অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার বিদ্যুৎ পরিবর্তনের কাজে যায় রমজানসহ ৬ শ্রমিক। তারা লোহার পুরোনো খুটি পরিবর্তন করে সিমেন্টের নতুন খুটি স্থাপনের কাজ করছিলেন। এক পর্যায়ে লোহার একটি খুটি অপসরণের সময় খুটিটি হেলে পড়ে বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এতে রমজান ও মান্নান নামে দুইজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে হাসপাতালে নিতে গেলে পথিমধ্যে রমজানের মৃত্যু হয়। অপরজনকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ হাসপাতালে আছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কং এর ঠিকাদার তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সাথে সাথেই লোক পাঠিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে বসা হবে। সেই সাথে আর্থিক সাহায্যসহ সবরকম সাহায্যে আমরা রমজানের পরিবারের পাশে থাকবো।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল