হোম » সারাদেশ » বগুড়ার ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

বগুড়ার ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে  ১৭ই মার্চ ২১.৩০ ঘটিকায় ডিবির একটি চৌকস টিম  শিবগঞ্জ থানার অভিরামপু্র গাজিমাতলা নামক স্থানের রফিকুলের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর হইতে  ৩ কেজি গাঁজাসহ আসামী  মোঃ ছপু প্রাং(৪৪), পিতা-মৃত মোজাম্মেল হোসেন ওরফে মোজা কেরানী, সাং-অভিরামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।

অপরদিকে আরেকটি ডিবি পুলিশের টিম গাবতলী থানার সারোটিয়া সাকিনস্থ মোঃ আনোয়ার হোসেন মন্ডল(৭০), পিতা-মৃত বদিউজ্জামান মন্ডল এর চাতালের সামনে ইটের রাস্তার উপর হইতে  ২ কেজি শুকনো গাঁজাসহ আসামী  মোঃ আতিকুর রহমান জনি (২৫), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-তরফমেরু পূর্বপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ ও গাবতলী থানায় মামলা রুজু করা হইয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!