হোম » সারাদেশ » পালাতক আসামীর সাথে জন্মদিন পালন চকরিয়া থানার ওসি ওসমান গনিকে প্রত্যাহার

পালাতক আসামীর সাথে জন্মদিন পালন চকরিয়া থানার ওসি ওসমান গনিকে প্রত্যাহার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিকে নিয়ে নিজের জন্মদিন পালন করার কারণে ক্লোজ হয়েছে । বৃহস্পতিবার ১৭মার্চ জেলা পুলিশের এক অফিস আদেশে জানা যায়- হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামির সাথে নিজের জন্মদিন পালন এবং তার ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। এঘটনায় সংবাদ মাধ্যমে খবর প্রচার হলে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। একারণে ঘটনার সাথে সংশ্লিষ্ট চকরিয়ার থানার ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, গত ২ মার্চ আমার জন্মদিন ছিল। সেইদিন ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকজন কেক নিয়ে অফিসে হাজির হয়। তাদের মধ্যে আরহান মাহমুদ রুবেল ও আলিফের বিরুদ্ধে আরেক ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম হত্যাচেষ্টার মামলায় ওয়ারেন্ট ছিল। উল্লেখ্য,  ২ই মার্চ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে জন্মদিন উদযাপনের একটি ছবি পোস্ট করেন পলাতক আসামি আরহান মাহমুদ রুবেল। ছবিতে দেখা যায়, ওসি ওসমান গণি মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার বাম পাশে রুবেল। আসামি আলিফসহ অন্যরা ওসির মুখে কেক তুলে দিচ্ছেন।
আদালত ও মামলার বাদীর সূত্র জানায়, পূর্ব শক্রতা এবং ছাত্রলীগে নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৯ এপ্রিল রাতে চকরিয়া উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলাম রাহিতকে কুপিয়ে জখম করেন। সে সময় তারেকুলের মোটরসাইকেলটিও ভাঙচুর করেন তারা। এ ঘটনায় তারেকুলের ছোট ভাই তানজীমুল ইসলাম বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে চকরিয়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার ৬ নম্বর আসামি করা হয় মোহাম্মদ আলিফকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!