
মোঃআবদুল মুনাফ পিন্টু, দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সকাল দশটায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৭ মার্চ উপজেলা বিজয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শণে ৭ দিনব্যাপী (১৭- ২৩ মার্চ) মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহম্মদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মহি উদ্দিন মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শেণী পেশার মানুষ।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল