হোম » সারাদেশ » রৌমারীতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখা কার্যালয়ে কেক কেটে পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠ বার্ষিকী পালন করা হয়। পরে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো. ইউনুছ  আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন বিপ্লব,  বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আলম খন্দকার, সদর ইউপি সদস্য শহিদুল ইসলাম সাদা, দৈনিক সবুজ নিশান ও জেটিভির প্রতিনিধি শাহাদত হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার এসএমএ মোমেন, দৈনিক স্বদেশ প্রতিদিন নাজমুল আলম, দৈনিক জনতা ও শিক্ষা ডট.কম সাখওয়াত হোসেন শাখা, দৈনিক শিরোমনির মিন্টু মিয়া, দৈনিক বিশ্ব মানচিত্র আ: মমিন, আবু সাইদ কাকন প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!