হোম » সারাদেশ » রুহিয়া থানা  প্রেসক্লাবের বার্ষিক বনভোজন  অনুষ্ঠিত

রুহিয়া থানা  প্রেসক্লাবের বার্ষিক বনভোজন  অনুষ্ঠিত

ফারুক হোসেন রুহিয়া  প্রতিনিধি:  বর্ণিল আয়োজন  ও  আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা  প্রেসক্লাবের বার্ষিক  বনভোজন  অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১ মার্চ ) দিনব্যাপী  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক  বিনোদন কেন্দ্রে  রুহিয়া থানা  প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে রুহিয়া  প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক  এর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় গবেষণা ও প্রকাশনা  সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম  সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও  জেলা পরিষদের সংরক্ষিত মহিলা  সদস্য মোছাঃ হোসনেয়ারা বেগম । এ সময়  সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!