
বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবু কালাম চৌকিদার নামের এক ব্যক্তিকে মারধর ও কান কেটে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। শুক্রবার(১১ মার্চ)বেলা ১১টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে রাসেল,গনি ও আলমগীরসহ ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী আবু কালাম কে পিছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এতে মুখের ২ টা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয়। এসময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রী কে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আবু কালামের ছেলে আরিফ বলেন, আমার প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে ঝামেলা আছেন। তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল