হোম » সারাদেশ » ধুনট ভান্ডার বাড়ি ইউপির ১থেকে ৫নং ওয়ার্ড আʼলীগের ত্রি বার্ষিক সন্মেলন

ধুনট ভান্ডার বাড়ি ইউপির ১থেকে ৫নং ওয়ার্ড আʼলীগের ত্রি বার্ষিক সন্মেলন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১০ই মার্চ) বিকালে বগুড়া ধুনট উপজেলা ভান্ডার বাড়ি ইউনিয়নের আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১ থেকে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ভান্ডার বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরনবী তারিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন।
আরও বক্তব্য রাখেন  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর আলী, উপজেলা সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুল খালেক,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান পপি রানী পর্দ্দার, ভান্ডার বাড়ি  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,
উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির মোঃ কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সালাহ স্বপন, চিকাশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কাদের জিলানী,ভান্ডার বাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ, সহ সভাপতি মোঃ আলি হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ আল ইমরান,   ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!