
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় বুলি খাতুন নামের এক স্বামী পরিত্যক্তা নারী নিহত আরো দুই নারী গুরুতর আহত হয়েছে। নিহত বুলি খাতুন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আজগর আলীর মেয়ে।
নিহত বুলি খাতুনের স্বজনেরা জানান, বুলি খাতুন, প্রতিবেশী মাজেদা খাতুন ও আলোয়া খাতুনকে সাথে নিয়ে ওএমএসের চাল ও আটা ক্রয় করার জন্য বৃৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ব্যাটারী চালিত অটো রিক্সা যোগে ধুনট উপজেলার সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে চান্দার পাড়া এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আটো রিক্সটি দুমড়ে মুচড়ে গিয়ে বুলি খাতুন ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সাথে থাকা আলেয়া ও মাজেদা গুরুতর আহত হয়। স্থানীয় লোজজন আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায় সেখানে তাদের অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ