হোম » সারাদেশ » জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তার মিলনমেলা

জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তার মিলনমেলা

রবিউল হাসান লায়ন: জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করে মানবিক নকশি বাংলা, জামালপুর।  মানবিক নকশি বাংলা এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড.  মুহাম্মদ বাকী বিল্লাহ।
মিলনমেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।  সম্মেলন বক্তার বক্তব্য রাখেন মানবিক নকশি বাংলার চেয়ারম্যান আদম তমিজী হক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন হক গ্রুপ বাংলাদেশের সিইও বিদ্যুৎ জাহিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ মানবিক সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, বাংলাদেশ মানবিক সোসাইটির পরিচালক জেসমিন শামীমা নিঝুম, উদ্যোক্তা ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, মানবিক সোসাইটির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয়, তও্বাবধায়ক মানবিক নকশি বাংলা’র প্রতিষ্ঠাতা এডমিন শাহনাজ পারভীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!