হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়হান আলীঃ ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্যথ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উল্লাপাড়ায় পালিত হলো আন্তজার্তিক নারী দিবস-২০২২। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উল্লাপাড়া যৌথভাবে বণার্ঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, মহিলা বিষয়ক কর্মকতার্ মোসাঃ নিলুফা ইয়াসমিন, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, নারী নেত্রী লাভলী পারভীন প্রমুখ। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!