
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সরলিয়া গ্রামে মেহেদি হাসান বাঁধন স্মৃতি পাঠাগারের উদ্বোধন হয়। আজ শুক্রবার বিকালে সরলিয়া হাফেজিয়া এতিমখানা মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো.দবিরুল ইসলাম এমপি।
প্রভাষক সফিউল আলম বাহাদুরের সন্ঞ্চালনায় পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক রফিকুল ইসলাম, মেহেদির বাবা সহিদুর রহমান,মাদরাসার সভাপতি আমিরুল ইসলাম, কালমেঘ সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরফিকুল ইসলাম ও সরলিয়া হাফেজিয়া এতিমখানা মাদরাসার সুপার দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে,সরলিয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে মেহেদি হাসান বাঁধন গত বছরের জুন মাসে অনাকাংখিত ভাবে মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা