
এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে বেবী বেগম নামে ৩ সন্তানের জননীরমৃত্যু ঘটে। আজ ৩রা মার্চ বৃহস্পতিবার সকাল আনুমানকি সাড়ে ৮টার সময় শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরদির্শন করে লাশের সুরৎহাল রিপোর্ট করেছে। নিহতবেবী বেগম শিবপুর ইউনিয়নের এলাকার দুলালমিয়ার স্ত্রী বলে জানা যায়।
পুলিশ ও ও পরবিার সুত্রে জানা যায় নিহত বেবী দীর্ঘ দিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। আজ সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটছিল। এসময় ঢাকা গামী এগারো সিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানায় রেলওয়ে থানা পুলিশ। উক্ত ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানায় রেলওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য