
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ দাগনভূঞায় দু’টি চোরাই মোটর সাইকেল ৩ যুবক গ্রেফতার করেছে দাগনভূঞা পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মাতুভূঞা ব্রীজ সংলগ্ন ফেনী- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকার কামাল হোসেন শিপনের ছেলে জাহেদ হোসেন জীবন (২৫) ও লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকার সাহাবউদ্দিনের ছেলে শাহাদাত (২৮), কুশাখালী ইউনিয়নের কল্যানপুর এলাকার নেছার আহাম্মদের ছেলে সোহাগ (২৮)।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ফেনীর ছাগলনাইয়া থেকে মটর সাইকেল দু’টি চুরি করে নোয়াখালীর যাচ্ছিলেন।
এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদলতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তাদের মধ্যে ১নং আসামী সোহাগের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ ৭টি মামলা, ২নং আসামী শাহাদাতের বিরুদ্ধে ০৫টি মামলা ও ৩নং আসামী জাহেদ হোসেন জীবনের বিরুদ্ধে ০১টি মামলা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান