
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বুধবার (২ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান