
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: রোববার(২৭ই ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মাসিক ভিজিডি চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে গরীর দুঃস্থ ২৪৭ টি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলেদেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ।
এ সময় তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক বেষ্টনীর মাধ্যমে স্বাক্ষর জ্ঞান বৃদ্ধি করা। পৃর্বে যারা ভিজিডি কার্ডের চাল নিতে আসতেন টিপ সহি’র মাধ্যমে তা উত্তোলন করা হতো, আর এখন স্বাক্ষরের মাধ্যমে তা উত্তোলন করেন। এবং আগে ভিজিডি’র খোলা চাল দিতেন, এখন বস্তা সহ তা বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল-আমিন, মুক্তার রহমান, পলাশ প্রাং, মাহফুজার রহমান, মোকলেছার রহমান, জহুরুল ইসলাম, নান্টু মিয়া, নুরুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম, গোলাপী বেগম, লিলি বেগম,উদ্যোক্তা এনামুল হক উকিল, মোহাম্মদ রুবেল সহ প্রমূখ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার