প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২, ৩:১৪ অপরাহ্ণ
বগুড়ার সদরের লাহিড়ীপাড়া ইউপির মাসিক ভিজিডি কার্ডের চাল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: রোববার(২৭ই ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মাসিক ভিজিডি চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে গরীর দুঃস্থ ২৪৭ টি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলেদেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ।
এ সময় তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক বেষ্টনীর মাধ্যমে স্বাক্ষর জ্ঞান বৃদ্ধি করা। পৃর্বে যারা ভিজিডি কার্ডের চাল নিতে আসতেন টিপ সহি'র মাধ্যমে তা উত্তোলন করা হতো, আর এখন স্বাক্ষরের মাধ্যমে তা উত্তোলন করেন। এবং আগে ভিজিডি'র খোলা চাল দিতেন, এখন বস্তা সহ তা বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল-আমিন, মুক্তার রহমান, পলাশ প্রাং, মাহফুজার রহমান, মোকলেছার রহমান, জহুরুল ইসলাম, নান্টু মিয়া, নুরুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম, গোলাপী বেগম, লিলি বেগম,উদ্যোক্তা এনামুল হক উকিল, মোহাম্মদ রুবেল সহ প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.