
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “সুস্থ দেহ সুন্দর মন, আত্বরক্ষায় কারাতে শিখুন’’ এ স্লোগানে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় শহরের মুক্তির মোড় পার্কের পশ্চিম পার্শ্বে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার আয়োজনে বেল্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহন কারীদের মাঝে বেল্ট ও সদন বিতরণ করা হয়।.
বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার প্রধান প্রশিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ট্রাক বন্দবস্তকারি সমিতির সভাপতি আবুল কালাম, কোচ ও জাজ বাংলাদেশ উশু ফেডারেশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আকাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল প্রমূখ।
বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার প্রশিক্ষক মমিউর রহমান সুইট, মঙ্গল কর্মকার, রফিকুল ইসলাম, হারুনুর রশিদসহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার বেল্ট টেস্ট পরীক্ষায় ৫০ শিক্ষার্থী অংশগ্রহন করেন। ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে বেল্ট ও সনদ প্রদান করা হয়। ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে রুফাইদা আফরা, কারিমা আক্তার, আকতার আলম এই ৩জন সবচেয়ে বেশী নম্বার পাওয়ায় বেস্ট শিক্ষার্থী হিসাবে তাদের কে ক্রেস্ট, বেল্ট ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা