
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সারাদেশে একদিনে এককোটি কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম বগুড়ার শিবগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কার্যক্রমে মানুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকাদান কর্মসূচিকে সফল করতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা স্বাস্থ্য ও ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম টিকাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নে ৩৬টি টিকাকেন্দ্রে টিকাদান কর্মসূচি পালন করা হয়। টিকাদান কর্মসূচির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জন সাধারণকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব সবুজ বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে আগেই গ্রামে-গঞ্জে মাইকিং করা হয়েছে। এ জন্যই টিকাগ্রহণে প্রান্তিক মানুষের মাঝে আগ্রহ তৈরী হওয়ায় সকাল থেকে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে মানুুষ টিকাগ্রহণ করছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ