হোম » সারাদেশ » টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: উসমান আলী, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুল হকসহ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!