
মাহফুজুর রহমান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ও থ্যালাসেমিয়া এই ৫টি রোগে আক্রান্ত ১৩জন রোগীর মধ্যে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) করে মোট ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এর চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুজ্জামান সরকার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সমবায় অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর, মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক গন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, এবার উপজেলায় ৫টি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা হিসেবে ১৩ জনের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকে চেক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২