হোম » সারাদেশ » ভৈরবে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাংসদের মতবিনিময় 

ভৈরবে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাংসদের মতবিনিময় 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে নব-নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় ও পরিচয় সভা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।(২০ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এই মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মা লিঃ এর নির্বাহী পরিচালক রোকসানা পাপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু,সাবেক সভাপতি মো.জাকির হোসেন কাজল, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্টির সভাপতি আলহাজ্ব মো.হুমায়ুন কবীর,পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ্,ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ। এছাড়াও ৭ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!