হোম » সারাদেশ » পোরশা নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানকে  সংবর্ধনা দিলেন খাদ্যমন্ত্রী

পোরশা নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানকে  সংবর্ধনা দিলেন খাদ্যমন্ত্রী

এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলার ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত  নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন সাধন চন্দ্র মজুমদার এমপি, মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার পোরশা উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছি মোড়ের বিসমিল্লা টাওয়ারের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে পোরশা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাজা ফুলের মালা ক্রেস্ট ও একগুচ্ছ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উপজেলার সারাইগাছি মোড়ের খাদ্যগুদামে সাইলো উদ্বোধন শেষে  প্রধান অতিথি হিসেবে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার আওয়ামীলীগ সিনিয়র সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী উপজেলার সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করে যেভাবে  পোরশা উপজেলার আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের ইউনিয়নের চেয়ারম্যান  বিজয়ী করেছেন সেভাবে যেন ২০২২ এর জাতীয় নির্বাচনে একইভাবে আওয়ামীলীগ বিজয়ী হয় সে আহ্বান জানিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলামের উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সাপাহার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, সকল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম রাজু সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!