
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার চারটি মাদ্রাসায় ৫৭ টি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে কোরআনগুলো কিনে দেওয়া হয়।
শুক্রবার (১৮ ফেব্র“য়ারি) সকালে সিরাজগঞ্জ রায়গঞ্জের গোদগতি ইত্তেবাউস সুন্নাহ হাফিজিয়া কাওমি মাদ্রাসায় ৩০ পিচ, ধর্মদাসগাতির মাদরাসাতুল আল আবরার আল ইসলামিয়া কওমি মাদ্রাসায় ১০ পিস, রহমতগঞ্জ উম্মাহাতুল মু’মিনিন (রা) মহিলা মাদ্রাসায় ৭ পিচ, চর হরিপুরের মসজিদ ভিত্তিক মাদ্রাসায় ১০ পিচ মোট ৫৭ টি কোরআন বিতরণ করা হয়।
এসময় মানব সেবাই-স্বপ্ন গ্র“পের অ্যাডমিন মো. শামিম রেজা, ইসমাইল হোসেন, আব্দুল আলিম ভাই, আব্দুল মমিন কলি ভাই, জাকারিয়া ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ পর্যন্ত মোট ২৭৫ পিচ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা