
এস আর নিরব যশোরঃ যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ (৭১) মারা গেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ছোটভাই শামীম আহমেদ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদ শুনে নিহতের বাসভবন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিকসহ সাধারণ মানুষ উপস্থিত হন।
এ বিষয়ে শামীম আহমেদ রনি জানান, তার তিন ছেলে ও এক মেয়ে। ইতোমধ্যে সকলকে তার মৃত্যুর বিষয়টি সবাইকে জানানো হয়েছে। স্বজনরা আসার পরেই তার নামাজে জানাজা ও দাফনের বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন