
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দিনের (৪৫) বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামেট মজনু মিয়ার ছেলে। সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, রাতে সোনারগাঁ এশিয়ান হাইওয়েতে দায়িত্বরত ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ