
ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ ভালুকায় মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।৯ই ফেব্রুয়ারী বুধবার ১১টায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভালুকা উপজেলার ৫৬টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্তি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও ৮দফা দাবীতে মানববন্ধন এবং নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে।এবং সারা দেশে উক্ত মানববন্ধন থেকে একযোগে মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলার আহবায়ক মােঃ ফখরুল আলম,বক্তব্য রাখেন,জেলা শাখার আহ্বায়ক মাওঃ মােঃ আব্দুর রহমান শাহজাহান,শিক্ষিকা শিরিনা আক্তার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ খােরশেদ আলম,হাফেজ মাওঃ ফয়সাল,মোঃ ইব্রাহীম খলিল,মােঃ রফিকুল ইসলাম,মোঃ লােকমান আলী,ছাইফুল আলম,মোঃ গােলাম মােস্তফা,মোঃ মােসলেম উদ্দিন, মোঃ বদরুল আলম,মাজাহারুল ইসলাম, আশরাফুল আলম,আসাদুজ্জামান,কামাল হােসেন,মােঃ আনিছ,মােঃ আঃ হাই,মােঃ বাবুল,মােছাঃ শিউলী আক্তার,আঃ রাজ্জাক,লুৎফুন্নাহার প্রমুখ।
মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের চলমান সমস্যা সমাধানের দাবী সমূহঃ ১.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণ।২.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করণ।৩.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।৪.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করণ।৫.রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদ্রাসা বাের্ডের কোডের অন্তভূক্ত করন।৬.প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করন।৭.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১জন অফিস সহায়কের পদ সৃষ্টি করণ।৮.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করণ।এবং দাবি আদায়ের লক্ষ্যে ১. আগামী ১৬ই ফেব্রুয়ারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।২.আগামী ৬ই মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার