হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

বগুড়ার শিবগঞ্জে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

বগুড়ার শিবগঞ্জে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানব বন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায়  স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এর আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঞ্জ ইবতেদায়ী মাদরাসা  জাতীয়করণের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
মাদরাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রেশন প্রাপ্ত  স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিব শত বর্ষে জাতীয়করণ ঘোষনার দাবীতে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি ও  গোপিনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান মাও: নুরুল আলম, সাধারণ সম্পাদক ও সোবাহানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান  মাও: রুহুল আমিন, শিক্ষক মনোয়ার হোসেন, মাহফুজার রহমান, খয়বর হোসেন, আব্দুল করিম, আব্দুল হাদি, মোছাঃ তাছলিমা খাতুন, সুলতানা বেগম, মাহবুবা সুলতানা প্রমুখ। মানব বন্ধন কর্মসূচী শেষে  ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!