হোম » সারাদেশ » দাগনভূঞায় ৯ মামলার আসামি গ্রেফতার 

দাগনভূঞায় ৯ মামলার আসামি গ্রেফতার 

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: গতকাল রাতে দাগনভূঞা ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামী নুর আলম (৩৭)  উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে।  দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!