হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে বাসের চাপায় যুবক নিহত

বগুড়ার শেরপুরে বাসের চাপায় যুবক নিহত

ধুনটে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় সুজন মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারী) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  শনিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।

নিহত সুজন মিয়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার হাবিবুর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি)  বানিউল আনাম জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজন মিয়া। একপর্যায়ে শনিবার রাত আটটার দিকে শেরুয়া বটতলা বাজার এলাকায় মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থান্তাতর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে সুজন মিয়া মারা যান। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!