
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: গতকাল রাতে দাগনভূঞা ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামী নুর আলম (৩৭) উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী