
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘যতবার পড়িবে বই, ততবার জ্ঞান বাড়িবে নিশ্চই’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের আয়োজনে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালে সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, কাউন্সিলর দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের সভাপতি কবি আরফান আলী, সাধারণ সম্পাদক নওশাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, দপ্তর সম্পাদক আবু জুয়েল, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান ও সদস্য হৃদয় ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য