
প্রতিনিধি,রাবি: ক্যাম্পাসের ভেতরে ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিমেল নামের এক শিক্ষার্থী নিহত ও ২ জন আহতের ঘটনায় ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে রাবি প্রশাসন। বুধবার (২ ফেব্রয়ারি) দুপুরে মতিহার থানায় রাবির সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদি হয়ে এ মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) আনোয়ার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাবির ট্রাকচাপায় নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আজ আটক করা হয়েছে। তাদেরসহ অজ্ঞাতপরিচয়ে আরো ২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার ব্যাপারে সহকারী প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমি বাদি হয়ে আজ মতিহার থানায় মামলা করেছি। নিহত হিমেলের পরিবার ও মতিহার থানা পুলিশ মিলে আজ বৃহস্পতিবার আরো দুটি মামলা করবেন বলে জানান সহকারী প্রক্টর।
উল্লেখ্য, মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান