
মাহফুজুর রহমানঃ দিনাজপুর ঘোড়াঘাটে রিসান নামে এল ৮ম শ্রেনীর স্কুল ছাত্রকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় কাহকে এখন আটক করতে না পারলেও ঘটনা স্থল ঘিরে রেখেছে পুলিশ। এদিকে সিআইডি ও পুলিশের ক্রাইমসিন ইউনিট আসলে লাশ উদ্ধার করা হবে বলে জানান পুলিশ ।নিহত রিসান ঘোড়াঘাট উপজেলার কসিগাড়ির গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিসান নামের এই স্কুল ছাত্রকে গতকাল শুক্রবার রাতে তার কয়েক জন বন্ধু মিলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে সে বাসায় ফিরে আসেনি।পরে রিসানের পরিবার তাকে অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। তবে আজ সকালে স্থানীয়রা উপজেলার রানিগঞ্জ বাজারের গো হাটিতে একটি পরিত্যাক্ত হোটেলে তার হাত পা ও গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় এলাকাবাসী সজিব জানান, সকালবেলা আমরা কয়েকজন মিলে নির্বাচনের পোস্টার লাগানোর সময় একজন মহিলা কচু শাক তুলতে গিয়ে দেখেন এক যুবক গলা ও পায়ের রগ কাটা অবস্থায় মাটিতে পরে আছে ওই সময় এমন দেখা দেখে সে চিৎকার করলে আমরা সেখানে ছুটে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পায় সে আর কেউ নয় আমাদের ছোট ভাই রিসান।
এ বিষয়ে স্থানীয়রা বলেন,রিসান খুব শান্ত স্বভাবের ছেলে সে রানিগঞ্জ বাজারের আলহেরা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার বাবা একজন প্রতিবন্ধী সে পরিবারের একমাত্র সন্তান। সে লেখাপড়ার পাশাপাশি একটি হোটেলে শ্রমিকের কাজ করতো। সেখান থেকে তার উপার্জনের টাকা দিয়ে তার পরিবার সংসার চলত।
এ বিষয়ে হাকিমপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হালিম আল রাজিব জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর ঘোড়াঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনা স্থানে আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি এবং এঘটনা সঠিক তদন্ত সার্থে সিআইডি রংপুর এবং পুলিশের ক্রাইম সিনের ইউনিটকে খবর দিলে তারা বিকেলে ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের সিনিয়র পুলিশ সুপার মমিনুল করিম ক্রাইম এন অফস বলেন, এমন সংবাদ জানার সঙ্গে সঙ্গে আমি নিজে ঘটনা স্থলে আসি এবং আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। সঠিক তথ্য উদঘাটন করতে সিআইডি, পুলিশ সহ একাধিক টিম আমরা কাজ করছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ে এ ঘটনার সাথে জরিত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ