
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনীর দাগনভূঞা শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি জাকের হোসেন খোকন (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামি জাকের হোসেন খোকন উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল আলী হাফেজ বাড়ীর মৃত মুকবুল আহাম্মেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪২ মাসের শিশু বাচ্চাকে ফিশারীর ঘাটে গোসল করিয়ে দেওয়ার স্থলে যৌনপীড়ন ও ধর্ষণ চেষ্টা করে বখাটে জাকির হোসেন। শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে জাকির হোসেন খোকন পালিয়ে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান