
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দৈনিক ‘আজকালের খবরের’ ২৭তম বর্ষপূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজকালের খবরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাটের উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,গেস্ট অব অনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো.সামসুজ্জামান,জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো.বাবলুর রহমান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আলহাজ্ব মো.আব্দুল লতিফ,টেলিভিশন জার্নালিস্ট এ্যসোশিয়েসনের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু,সাবেক সহসভাপতি শাহীন ফেরদৌস, জনকণ্ঠ ও একুশে টিভির সাংবাদিক এসএম জসীম উদ্দিন,
স্বদেশ বাংলাদেশের সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, নিউএজ’এর সাংবাদিক নুর আফতাব রূপম,ভোরের দর্পণের সাংবাদিক আসাদুজ্জামান শামীম, আজকের পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন শিশির, দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক মোঃ ইসলাম, জাহিদ হাসান মিলু প্রমুখ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার