
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে আদাজান গ্রামবাসী আয়োজিত আদাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়।
আহাদ আলী মিয়ার সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া এবং মালা দিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। একেএম আব্দুল আউয়াল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমীর আলী খান, নয়ন আলী খান, আব্দুল আলিম উদ্দিন, সুজন চন্দ্র সরকার, শফিকুল ইসলাম শিবলু, জাকির হোসেন, সেলিম রেজা, সজিব মিয়া, জুয়েলসহ এলাকার বাসিন্দারা।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান শামিম আল মামুন বলেন, ‘ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সততার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করে যাব।’ তিনি এ সংবর্ধনার মাধ্যমে ইউনিয়নবাসীকে কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক