
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপঙ্গাসি চাঁনপাড়া থেকে শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সোঁজা কোনো রাস্তা না থাকায় খেতের কাঁচা আইল ধরে, বোরো ধান চাষাবাদ ও বর্ষার সময় কাঁদা-পানি মাড়িয়ে প্রায় সময় জীবনের ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে কোমলমতি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের। এছাড়া বিদ্যালয়টির পাশেই রয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহমাঠ, কবরস্থান সহ রয়েছে একটি এতিমখানা। এই ঐতিহ্যবাহী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয় বিরাট ওয়াজ মাহফিল।
যেখানে আশপাশের কয়েক জেলার মুসল্লীগণ অংশ গ্রহণ করে থাকেন। সে খেত্রে অধিকাংশ মুসল্লিদের এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে বিকল্প হিসেবে এক কিলো রাস্তার পরিবর্তে তিনকিলো রাস্তা ঘুরে অত্র প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে হচ্ছে এ পথের হাজারো জনসাধারণকে। তারপরেও উক্ত রাস্তাটি ইট বিছানো, রাস্তার মাঝে মাঝে সৃষ্ঠি হয়েছে বড় গর্তের। এব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, এ ব্যাপারে এই মূহূর্তে আমি কিছু বলতে পারছিনা। তবে যেহেতু আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে উক্ত স্থানে একটা নতুন রাস্তা দরকার।
বিষয়টি আমার মনে থাকবে। এদিকে নাহিদ নিউ মার্কেটের প্রতিস্ঠাতা ও শ্রীদাসগাতী গ্রামের মোঃ এনামুল হক বলেন, আমাদের এই এলাকা এখনো অবিহিলিত একটি এলাকা। আমাদের এই স্কুল অথবা মাদ্রাসা থেকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া পর্যন্ত একটি সোজা রাস্তা খুবই দরকার বলে আমি মনে করি। এখান থেকে সোজা কোনো রাস্তা না থাকায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী তথা জনসাধারণের।এমতাবস্থায় অন্ততপখ্যে অত্রাঞ্চলের স্কুল-মাদ্রসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কস্টের কথা বিবেচনা করে উক্ত স্থানে একটি সোঁজা রাস্তা নির্মানের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন এ পথের হাজারো জনসাধারণ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২