
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ‘দুঃশাসন হটাও,ব্যাস্থা বদলাও,বিকল্প গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে হরিপুর উপজেলা সিপিবির সভাপতি মহশিন আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি দবিরুল ইসলাম, জেলা পর্যায়ের নেতা আজিজুল মাষ্টার প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে কমরেড ইয়াকুব আলীকে সভাপতি ও কমরেড এ্যাড. আবু সায়েমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এর আগে শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পাতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি