
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে বড় ভাইয়ের ঘর বাড়ী ভাঙচুর করে ১লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন, ছোট ভাই শহিদুল ইসলাম ইছা। এ সময় একটি ১৫ হাত টিনের ঘর ও টিনের চারপাশের বেড়া কুপিয়ে তছনছ ও ঘরের ভেতরের আসবার পত্র সহ অন্যান্য মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পাওয়া গেছে। সোমবার (২৪ই জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে গিয়ে জানা যায়।
গজিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের বড় ছেলে মোঃ নুর ইসলাম সাংসারিক অনটনের কারণে স্ত্রী নিয়ে গ্রামে ঘর বাড়ি রেখে ঢাকায় একটি পোশাক শিল্প কারখানায় কাজ করেন ও সেখানে বাসা ভাড়া নিয়ে থাকেন। তারা বাড়িতে না থাকায় এই সুযোগে বিগত দুই মাস আগে তাহার ছোট ভাই মোঃ সহিদুল ইসলাম ইছা (৬০) তার স্ত্রী মোছাঃ কহিনুর বেগম (৫৫) ছেলে মোঃ শামীম (২৪) সহ তার লোকজন নিয়ে নুর ইসলামের বাড়ি ঘর ভাঙচুর করে বসতবাড়ি দখল করেন বলে জানান, নুর ইসলামের স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন।
তিনি আরও বলেন, আমি মোবাইল ফোনের মধ্যে জানতে পারি আমার গ্রামে থাকার ঘর বাড়ি তারা ভেঙ্গে দিয়েছেন, অফিস থেকে ছুটি নিয়ে, আমার অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে গ্রামে এসে দেখতে পায় আমার থাকার ঘর ভাঙচুর করেছেন তারা। আমার বাড়ি ঘর ভাঙচুরের বিষয়ে গত (২২ই জানুয়ারি) রোববার বিকালে ধুনট থানায় মোঃ সহিদুল ইসলাম ইছা সহ ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস ছালাম জানান,গজিয়াবাড়ী গ্রামের রোকেয়া খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, তাহার অভিযোগটি সরেজমিনে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান